পারফরম্যান্স-কেন্দ্রিক সুস্থতার পরিকল্পনা
পারফরম্যান্স-কেন্দ্রিক পরিকল্পনা হলো চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এমন টিমের জন্য বছরজুড়ে সুস্থ থাকার একটি পরিকল্পনা। প্রতি মাসে একটি মূল চ্যালেঞ্জ থাকে, যার সাধারণ লক্ষ্য বেশির ভাগ মানুষই পূরণ করতে পারে আর উন্নত লক্ষ্য তাদের জন্য, যারা আরও এগিয়ে যেতে চায়। কার্ডিও, দৌড়, শক্তিবর্ধক ব্যায়াম ও ট্রায়াথলনের পাশাপাশি রয়েছে ঘুম, মাইন্ডফুলনেস, পর্যাপ্ত পানি পান এবং দাতব্য উদ্যোগ দিয়ে বছর শুরু করার আয়োজন। তাই এই পরিকল্পনায় শরীরের বিশ্রাম ও পুনরুদ্ধারকে গুরুত্ব দিয়েই ফিটনেস বাড়ানো যায়।
এটিকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করো: পছন্দের মাসগুলো কপি করো, তোমার টিম অনুযায়ী লক্ষ্য ঠিক করো এবং YuMuuv-এ চ্যালেঞ্জগুলো সেট আপ করো। সব তৈরি পরিকল্পনা পাবে সুস্থতার চ্যালেঞ্জের টেমপ্লেট পেজে।
Table of Contents
1. জানুয়ারি: বার্ষিক দাতব্য দূরত্ব চ্যালেঞ্জ
সময়কাল: জানুয়ারি
কার্যকলাপের ধরন: সম্মিলিত দূরত্ব চ্যালেঞ্জ – হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো বা দূরত্বভিত্তিক অন্য যেকোনো কার্যকলাপ
সাধারণ লক্ষ্য: গত বছরের সম্মিলিত দূরত্ব ছাড়িয়ে যাওয়া; অন্তত ৫০ কিমি রেকর্ড করে এমন প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ (যেমন €০.৫০) দান করবে
উন্নত লক্ষ্য: টিমের রেকর্ড করা প্রতি কিলোমিটারের জন্য কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করবে (যেমন প্রতি কিমিতে €০.১০)
কেন কার্যকর: একটি সম্মিলিত লক্ষ্য ও ভালো উদ্যোগ দিয়ে বছর শুরু করলে সবাই একসঙ্গে এগিয়ে যায়, আর প্রতি কিলোমিটার হয়ে ওঠে আরও অর্থবহ। কীভাবে দাতব্য উদ্যোগের জন্য স্টেপ চ্যালেঞ্জ আয়োজন করতে হয়, দেখে নাও।
2. ফেব্রুয়ারি: কার্ডিও জয়ের চ্যালেঞ্জ
সময়কাল: ফেব্রুয়ারি
কার্যকলাপের ধরন: তীব্র ব্যায়ামের মিনিট (হৃদ্স্পন্দন সর্বোচ্চ হারের প্রায় ৬৫%-এর বেশি)
সাধারণ লক্ষ্য: মাসে ৬০০ মিনিট কার্ডিও
উন্নত লক্ষ্য: ১,০০০ মিনিট
কেন কার্যকর: নিয়মিত মাঝারি থেকে তীব্র ব্যায়াম হৃদ্যন্ত্রের স্বাস্থ্য, সহনশক্তি ও কর্মশক্তি বাড়ায় – আর ছুটির পর আবার ফিটনেস গড়ে তোলার জন্য ফেব্রুয়ারি ভালো সময়।
3. মার্চ: প্রাণবন্ত মার্চের পথচলা
সময়কাল: মার্চ
কার্যকলাপের ধরন: সুস্থতার পয়েন্ট চ্যালেঞ্জ
পয়েন্ট: পদক্ষেপ (১৫০ পদক্ষেপ = ১ পয়েন্ট), ব্যায়ামের সময় (১ মিনিট = ১ পয়েন্ট), কৃতজ্ঞতার ডায়েরি লেখা (১ দিন = ১৫ পয়েন্ট), স্বাস্থ্যকর রান্না (১ বেলার খাবার = ১৫ পয়েন্ট), পালা করে গরম ও ঠান্ডা পানিতে গোসল (৩০ সেকেন্ড = ১৫ পয়েন্ট), সহকর্মীকে উৎসাহ দেওয়া (১ জন = ১৫ পয়েন্ট)
সাধারণ লক্ষ্য: অংশগ্রহণকারীপ্রতি ৩,৮০০ পয়েন্টের সম্মিলিত লক্ষ্য
উন্নত লক্ষ্য: অংশগ্রহণকারীপ্রতি ৪,৪০০ পয়েন্ট
কেন কার্যকর: পয়েন্টের মাধ্যমে শরীরচর্চা, মানসিক সুস্থতা, পুষ্টি ও সদয় আচরণ—সবই গণনায় আসে, তাই সবাই অবদান রাখতে পারে। পড়ে নাও YuMuuv-এর পয়েন্ট সিস্টেম কীভাবে কাজ করে।
4. এপ্রিল: মিষ্টি ঘুমের চ্যালেঞ্জ
সময়কাল: এপ্রিলের প্রথম দুই সপ্তাহ
কার্যকলাপের ধরন: নিয়মিত ঘুমের চ্যালেঞ্জ
সাধারণ লক্ষ্য: ১৪ রাতের মধ্যে ১২ রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুম
উন্নত লক্ষ্য: ১৪ রাতের মধ্যে ১২ রাতে অন্তত ৮ ঘণ্টা ঘুম
কেন কার্যকর: ভালো ঘুম শরীরের পুনরুদ্ধার, মন ভালো রাখা ও মনোযোগে সাহায্য করে – এই পরিকল্পনার বাকি সব চ্যালেঞ্জের ভিত্তিই এটি। দেখে নাও ঘুমের চ্যালেঞ্জ।
5. এপ্রিল–মে: দৌড়ে ফুটুক প্রাণ!
সময়কাল: এপ্রিলের শেষ দুই সপ্তাহ থেকে মে মাসের মাঝামাঝি (চার সপ্তাহ)
কার্যকলাপের ধরন: দৌড়ের দূরত্ব চ্যালেঞ্জ
সাধারণ লক্ষ্য: চার সপ্তাহে ১২০ কিমি
উন্নত লক্ষ্য: কিছু বিরতিভিত্তিক প্রশিক্ষণ সেশনসহ ১৮০ কিমি
কেন কার্যকর: ধীরে ধীরে দৌড়ের পরিমাণ বাড়ানোর জন্য বসন্তের আবহাওয়া আদর্শ। দেখে নাও দৌড়ের চ্যালেঞ্জ।
6. মে–জুন: সর্বাঙ্গীণ ফিটনেসের অভিযান
সময়কাল: মে মাসের শেষ দুই সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ
কার্যকলাপের ধরন: সক্রিয়তার সূচক চ্যালেঞ্জ
সাধারণ লক্ষ্য: গড় সক্রিয়তার মাত্রা ৮০%
উন্নত লক্ষ্য: সক্রিয়তার মাত্রা ১০০%
কেন কার্যকর: সক্রিয়তার সূচকে সব ধরনের শরীরচর্চার মূল্যায়ন হয়, তাই শক্তি, কার্ডিও ও নমনীয়তার ব্যায়াম মিলিয়ে করা যায় এবং একই পেশিতে অতিরিক্ত চাপ এড়ানো যায়। পড়ে নাও YuMuuv-এর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের ব্যাখ্যা।
7. জুন: সচেতন মুহূর্তের চ্যালেঞ্জ
সময়কাল: জুনের দ্বিতীয় সপ্তাহ
কার্যকলাপের ধরন: মাইন্ডফুলনেস চ্যালেঞ্জ
সাধারণ লক্ষ্য: প্রতিদিন ১০ মিনিট মাইন্ডফুলনেস অনুশীলন
উন্নত লক্ষ্য: প্রতিদিন ২০ মিনিট
কেন কার্যকর: এক সপ্তাহ মন দিয়ে ধ্যান, ধীর শ্বাসপ্রশ্বাস বা সচেতনভাবে হাঁটার অনুশীলন মানসিক চাপ সামলানোর একটি উপায় শেখায়। দেখে নাও মাইন্ডফুলনেস চ্যালেঞ্জ।
8. জুন–আগস্ট: ত্রিমুখী ট্রায়াথলন চ্যালেঞ্জ
সময়কাল: জুনের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি
কার্যকলাপের ধরন: ট্রায়াথলন প্রশিক্ষণের পয়েন্ট চ্যালেঞ্জ
পয়েন্ট: সাঁতার (১ মিনিট = ৩ পয়েন্ট), দৌড় (১ মিনিট = ২ পয়েন্ট), সাইকেল চালানো (১ মিনিট = ১ পয়েন্ট)
সাধারণ লক্ষ্য: প্রতি সপ্তাহে তিনটি খেলাতেই প্রশিক্ষণ নেওয়া এবং ব্যক্তিগত বা ভার্চুয়াল ট্রায়াথলন সম্পন্ন করা
উন্নত লক্ষ্য: তোমার আগের ট্রায়াথলন শেষ করার সময় ১০% কমানো
কেন কার্যকর: তিনটি খেলা শরীরের বিভিন্ন পেশিগুচ্ছের মধ্যে চাপ ভাগ করে দেয় এবং গ্রীষ্মের প্রশিক্ষণে বৈচিত্র্য আনে। কীভাবে ভার্চুয়াল ট্রায়াথলন চ্যালেঞ্জ আয়োজন করতে হয়, দেখে নাও।
9. আগস্ট: পানি পানের জোর চ্যালেঞ্জ
সময়কাল: আগস্টের শেষ দুই সপ্তাহ
কার্যকলাপের ধরন: পানি পানের চ্যালেঞ্জ
সাধারণ লক্ষ্য: ১৪ দিনের মধ্যে ১১ দিন প্রতিদিন অন্তত ২ লিটার পানি পান
উন্নত লক্ষ্য: ১৪ দিনের মধ্যে ১৩ দিন প্রতিদিন অন্তত ২ লিটার পানি পান
কেন কার্যকর: গরমের দিনে ও দীর্ঘ প্রশিক্ষণ সেশনে পর্যাপ্ত পানি পানের কথা সহজেই ভুলে যাওয়া হয়। পড়ে নাও কর্মক্ষেত্রে পর্যাপ্ত পানি পান কেন জরুরি।
10. সেপ্টেম্বর: সার্বিক সুস্থতার ছন্দ
সময়কাল: সেপ্টেম্বর
কার্যকলাপের ধরন: সুস্থতার পয়েন্ট চ্যালেঞ্জ
পয়েন্ট: পদক্ষেপ (২০০ পদক্ষেপ = ১ পয়েন্ট), তীব্র ব্যায়ামের মিনিট (১ মিনিট = ২ পয়েন্ট), খোলা আকাশের নিচে সময় কাটানো (৩০ মিনিট = ২০ পয়েন্ট), যারা করতে চায় তাদের জন্য নির্দিষ্ট সময়ের বিরতি দিয়ে উপবাস (১ দিন = ২০ পয়েন্ট), শখের কাজে সময় (৩০ মিনিট = ২০ পয়েন্ট), ডায়েরি লেখা (১ দিন = ২০ পয়েন্ট)
সাধারণ লক্ষ্য: অংশগ্রহণকারীপ্রতি ৪,০০০ পয়েন্ট
উন্নত লক্ষ্য: অংশগ্রহণকারীপ্রতি ৫,০০০ পয়েন্ট
কেন কার্যকর: খেলাধুলায় ভরা গ্রীষ্মের পর বৈচিত্র্যময় পয়েন্ট চ্যালেঞ্জ দৈনন্দিন রুটিনে বিশ্রাম, শখ ও আত্মচিন্তার সময় ফিরিয়ে আনে।
11. অক্টোবর: শরতের স্টেপ ম্যারাথন
সময়কাল: অক্টোবর
কার্যকলাপের ধরন: মোট পদক্ষেপের চ্যালেঞ্জ
সাধারণ লক্ষ্য: মাসে ৩,০০,০০০ পদক্ষেপ (দিনে প্রায় ১০,০০০)
উন্নত লক্ষ্য: ৪,০০,০০০ পদক্ষেপ
কেন কার্যকর: দিন ছোট হয়ে এলে সক্রিয় থাকার সবচেয়ে সহজ উপায় হলো হাঁটা। দেখে নাও কর্পোরেট স্টেপ চ্যালেঞ্জের ১৭টি আইডিয়া।
12. নভেম্বর: ব্যায়ামে বিরতি নয়
সময়কাল: নভেম্বর
কার্যকলাপের ধরন: নিয়মিত ব্যায়ামের সময় ধরে রাখার চ্যালেঞ্জ
সাধারণ লক্ষ্য: মাসের ২৫ দিন অন্তত ২০ মিনিট করে ব্যায়াম
উন্নত লক্ষ্য: ২৫ দিন অন্তত ৪৫ মিনিট করে ব্যায়াম
কেন কার্যকর: সবচেয়ে অন্ধকার মাসে ব্যায়ামের তীব্রতার চেয়ে নিয়মিত করাটাই বেশি গুরুত্বপূর্ণ – ধারাবাহিকতার লক্ষ্য অভ্যাস গড়ে তোলে।
13. ডিসেম্বর: শক্তিতে হোক বছরের শেষ
সময়কাল: ডিসেম্বর
কার্যকলাপের ধরন: শক্তিবর্ধক ব্যায়ামের পয়েন্ট চ্যালেঞ্জ
পয়েন্ট: স্কোয়াট (১ বার = ১ পয়েন্ট), পুশ-আপ (১ বার = ২ পয়েন্ট), পুল-আপ (১ বার = ৩ পয়েন্ট)
সাধারণ লক্ষ্য: ৫,০০০ পয়েন্ট
উন্নত লক্ষ্য: ৭,০০০ পয়েন্ট
কেন কার্যকর: শরীরের নিজস্ব ওজন ব্যবহার করে ছোট ছোট ব্যায়াম সেশন ছুটির ফাঁকেও করা যায় এবং আগামী বছরের জন্য শক্তি গড়ে তোলে। সামর্থ্য অনুযায়ী ব্যায়াম সহজ করে নাও – হাঁটু মাটিতে রেখে পুশ-আপ বা ব্যান্ডের সাহায্যে পুল-আপ করলেও তা গণনায় আসবে।
14. সারসংক্ষেপ
পারফরম্যান্স-কেন্দ্রিক পরিকল্পনা শুরু হয় দাতব্য দূরত্ব চ্যালেঞ্জ দিয়ে, বসন্ত ও গ্রীষ্মজুড়ে কার্ডিও, দৌড় ও ট্রায়াথলনের ফিটনেস গড়ে তোলে এবং ডিসেম্বরে শক্তিবর্ধক চ্যালেঞ্জ দিয়ে শেষ হয় – মাঝে শরীরের পুনরুদ্ধারে সাহায্য করতে থাকে ঘুম, মাইন্ডফুলনেস, পানি পান ও পয়েন্ট চ্যালেঞ্জ। সাধারণ ও উন্নত লক্ষ্য থাকায় সবাই নিজের সামর্থ্য অনুযায়ী অংশ নিতে পারে।
অন্য বিকল্পগুলোর সঙ্গে তুলনা করতে চাও? দেখে নাও শারীরিক সক্রিয়তা-কেন্দ্রিক বার্ষিক সুস্থতার পরিকল্পনা, সবার অংশগ্রহণের সবচেয়ে উপযোগী বার্ষিক সুস্থতার পরিকল্পনা এবং সার্বিক বার্ষিক সুস্থতার পরিকল্পনা, অথবা সব সুস্থতার চ্যালেঞ্জের টেমপ্লেট ঘুরে দেখো। সেট আপ করতে প্রস্তুত? একটি ডেমো বুক করো, আর আমরা তোমার বছরজুড়ে পরিকল্পনা সাজাতে সাহায্য করব।