চ্যালেঞ্জের ভেতরে
লিডারবোর্ড
লিডারবোর্ড ট্যাবে তোমার কোম্পানি বা কমিউনিটির যেসব ব্যবহারকারী চ্যালেঞ্জে যোগ দিয়েছেন, তাঁদের সবার অবস্থান দেখতে পারবে। একটি সবুজ রেখা দিয়ে অবস্থানগুলো আলাদা করা থাকে—রেখার ওপরে থাকলে বোঝায়, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণের পথে ঠিকঠাক এগোচ্ছো।
ওপরে ব্যক্তি ও বিভিন্ন গ্রুপের (যেমন দল, দেশ বা কাস্টম গ্রুপ) লিডারবোর্ডের মধ্যে বদল করতে পারবে। কোন কোন লিডারবোর্ড দেখা যাবে, তা নির্ভর করে চ্যালেঞ্জের আয়োজক কোনগুলো চালু করেছেন তার ওপর।
গাঢ় রঙের অংশে চ্যালেঞ্জের লক্ষ্য ও অগ্রগতি দেখতে পারবে। ওপরে লক্ষ্য দেখানো হয়, আর নিচে থাকে তোমার বর্তমান স্কোর।
চ্যালেঞ্জে নিজে তথ্য যোগ করার অনুমতি থাকলে, নীল +ডায়েরি বোতাম ব্যবহার করে তথ্য যোগ করতে পারবে।
লিডারবোর্ড ট্যাবে আলাদা একটি ফিল্টার বোতাম দিয়েও লিডারবোর্ড ফিল্টার করতে পারবে। এর সাহায্যে দল এবং/অথবা দেশ অনুযায়ী ব্যবহারকারীদের বেছে দেখা যায়।
তথ্য
তথ্য ট্যাবে চ্যালেঞ্জের বিস্তারিত দেখতে পাবে। এর মধ্যে রয়েছে নাম, সময়সীমা, কার্যকলাপের ধরন, লক্ষ্য, পুরস্কার ও বিবরণ (চ্যালেঞ্জের আয়োজক দিয়ে থাকলে)।
চ্যাট
চ্যালেঞ্জের আয়োজক চ্যাট সুবিধা চালু করে থাকলে, একটি চ্যাট ট্যাব দেখতে পাবে। এখানে সবার সঙ্গে কথা বলতে, ছবি/ভিডিও শেয়ার করতে এবং একে অন্যকে উৎসাহ দিতে পারবে। মনে রেখো, চ্যালেঞ্জে অংশ নেওয়া সবাই সব বার্তা দেখতে পাবে।
তোমার গ্রুপগুলোর—দল, বিভাগ বা অফিসের—নিজস্ব চ্যাটও রয়েছে, যেগুলো কোনো চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত নয়। নিচের বারের চ্যাট ট্যাবে সেগুলো খুঁজে পাবে। আরও পড়ো: গ্রুপ চ্যাট।
চ্যালেঞ্জ নিয়ে কোনো সমস্যা হলে, আমাদের সঙ্গে যোগাযোগ করো সরাসরি।