৪. প্রোফাইল সম্পাদনা
কোড, ইমেইল ও পাসওয়ার্ড নিশ্চিত করার পর, তোমার নাম যোগ করতে হবে এবং একটি টাইম জোন বেছে নিতে হবে। তোমার কোম্পানি দল এবং/অথবা দেশ যোগ করে থাকলে, শুরু করার সময়ই সেগুলো বেছে নিতে পারবে।
কোম্পানির অ্যাডমিন ব্যবহারকারীদের নিজেদের দল তৈরি করার অনুমতি দিয়ে থাকলে, দল বাছাইয়ের পাশে 'নতুন দল তৈরি করো' বোতাম থাকবে। ব্যবহারকারীরা কীভাবে দল তৈরি করতে পারে, সে সম্পর্কে আরও তথ্য এখানে পাবে।
YuMuuv অ্যাক্টিভিটি সূচক
কোম্পানি অ্যাক্টিভিটি সূচকের পেজ চালু করে থাকলে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিতে পারবে।
অন্যরা শুধু তোমার নাম (এবং বেছে নিয়ে থাকলে দল ও দেশ) দেখতে পাবে, সব ব্যক্তিগত তথ্য শুধু তুমিই দেখতে পাবে। এই তথ্য YuMuuv-কে অ্যাক্টিভিটির সূত্র অনুযায়ী আরও নির্ভুলভাবে হিসাব করতে সাহায্য করে।
তোমার প্রোফাইলের তথ্য নিয়ে কোনো সমস্যা হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো।
| ← ৩. অ্যাকাউন্টের লগইন তথ্য বেছে নাও | ৫. নোটিফিকেশনের পছন্দ বেছে নাও → |